মো. রাশেদুল ইসলাম (নাটোর): কনকনে শীতে যখন নাটোর জেলাজুড়ে মানুষ কাঁপছে, তখন মানবতার উষ্ণ হাত বাড়িয়ে দিয়েছেন রাশেদুল ইসলাম খান। আজ দুপুরে নিজস্ব উদ্যোগে নিজ কার্যালয়ে নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এই মানবিক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান শাহিন, ফরহাদ আলীর দেওয়ান শাহীন ও আবু রায়হান ভুলু। এছাড়াও ২ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীতের হিমেল রাতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ২০২২ সালের পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম খান রাসেল।

