সর্বশেষ :
20 Oct 2026, Tue

বরিশাল ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

বরিশাল ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের জননী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব জুয়েল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন মণ্ডল।

৫ জানুয়ারি, সোমবার সন্ধ্যায় বরিশাল ইউনিয়নের সাবদিন নতুন বাজার মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ ওমর ফারুক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মেদ, আরিফ মুন্সি, আশরাফুল ইসলাম, হামিদুল ইসলাম, কিশোরগাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকিরুল মণ্ডল, মাহবুবুর রহমানসহ উপজেলা স্বেচ্ছাসেবক দল ও বরিশাল ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *