সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে খাগড়াছড়ি-২৯৮ আসনের পদপ্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া উপস্থিত থেকে দেড় শতাধিক গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

এ সময় তিনি সাবেক জননেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন। তাঁর আদর্শ ধারণ করে আগামী দিনে যেন আমরা বিএনপিকে জয়যুক্ত করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারি।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *