মো. রাশেদুল ইসলাম (নাটোর): সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণের প্রতিবাদে, পাশাপাশি বাংলাদেশের সমুদ্রবন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়া ও অস্ত্র তৈরির কারখানা স্থাপনের সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
আজ সোমবার (০৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা বাসদের আহ্বায়ক দেবাশীষ রায়, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি নির্মল চৌধুরী, বাসদ জেলা সদস্য সচিব মোবারক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

