সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২৬

পাঁচবিবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২৬

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পাঁচবিবি স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন, একাডেমি সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপজেলায় অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ করতে দেখা যায়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *