সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

নাটোরে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে নাটোর শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে প্রাক্তন শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নাটোর জেলা রাবিয়ান এবং শামসুল আলম মল্লিক, সিইও, নিউজিল্যান্ড ডেইরি ও রাবিয়ান অ্যাডমিন রুখসানা রিক্তার সহযোগিতায় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় নাটোর জেলা রাবিয়ানের সদস্য সাইফুল ইসলাম পলাশ, হাবিবুল ইসলাম হেলাল, শ্রী অরুণ ঘোষ, আব্দুল রহিম, শাহজাহান আলী, ওলিউর বারী আরজুসহ রাবিয়ানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *