সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে ভাসানী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

পাঁচবিবিতে ভাসানী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির মহিপুরে ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। মহিপুর হাজী মহসীন সরকারি কলেজ মাঠে গত বুধবার সন্ধ্যায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম. সামছুল আরেফিন চৌধুরী আবু।

মহিপুর ভাসানী স্মৃতি সংসদের আয়োজনে এবং চেয়ারম্যান আবু চৌধুরীর সার্বিক পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক লালনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার খাঁ, সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ, ঢাকা শ্যামলী টেক কেয়ার হাসপাতালের পরিচালক মো. ওয়াহেদুজ্জামান (জনি), পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম আমু, মো. ফয়সাল হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. একরামুল হক, মো. সাইফুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহমুদুল ইসলাম মামুন, ক্রীড়া সংগঠক মো. মঞ্জুরুল ইসলাম ও ডাক্তার রেজাউল ইসলামসহ অনেকে।

টুর্নামেন্টে পরিষদের ৯টি ওয়ার্ডের ৯টি ক্রিকেট দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ডাক্তার বাড়ি ক্রিকেট ক্লাব বনাম মহিপুর ভাসানী স্মৃতি সংসদ অংশ নেয়।

টুর্নামেন্ট উদ্বোধনের আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশনেত্রীকে সম্মান জানাতে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং কালো ব্যাজ ধারণ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *