সর্বশেষ :
19 Oct 2026, Mon

বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ

বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ

বেলাল আহমদ (বান্দরবান): এপেক্স ক্লাব অব বান্দরবান-এর উদ্যোগে এবং এপেক্স বাংলাদেশ-এর সদ্য সাবেক জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান-এর অর্থায়নে এক অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সৈয়দপুর পৌরসভা অডিটরিয়ামে শ্রী লতা রানী নামে ওই নারীকে সেলাই মেশিনটি প্রদান করা হয়।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে লতা রানী আত্মনির্ভরশীল হয়ে নিজের জীবিকা নির্বাহের সুযোগ পাবেন বলে আয়োজকরা জানান।

এপেক্সের মূল আদর্শ ‘সেবার মাধ্যমে নেতৃত্ব’ বাস্তবায়নের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এপেক্সের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট মনিরুল ইসলাম পান্না, জাতীয় সভাপতি, পিডিজি-৩ এপেক্সিয়ান কামাল পাশা, ডিস্ট্রিক্ট-৭ গভর্নর এপেক্সিয়ান কুতুব উদ্দিন আলোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এপেক্স সদস্যরা।

এ সময় উপস্থিত সকলে এই মানবিক উদ্যোগের জন্য এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *