সর্বশেষ :
19 Oct 2026, Mon

মোহনা টেলিভিশনের সাংবাদিককে জাকসের ক্রেস্ট প্রদান

মোহনা টেলিভিশনের সাংবাদিককে জাকসের ক্রেস্ট প্রদান

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ প্রচার এবং সমাজের অবহেলিত মানুষের সুখ-দুঃখের কথা নিয়মিত তুলে ধরার জন্য মোহনা টেলিভিশন-এর জয়পুরহাট জেলা প্রতিনিধি আকতার হোসেন বকুলকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে উপজেলা ধরঞ্জী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে উপজেলা দিবস ও উন্নয়ন মেলার আয়োজনের মধ্য দিয়ে দর্শকপ্রিয় মোহনা টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি আকতার হোসেন বকুলের হাতে এ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সমাজে বিশেষ অবদান রাখা বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিদের উৎসাহিত করতে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক প্রতিষ্ঠান জাকস ফাউন্ডেশন প্রতিবছর এ ধরনের কার্যক্রমের আয়োজন করে আসছে। ক্রেস্ট প্রদান উপলক্ষে জাকস ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ম্যারাথন দৌড় ও সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, পরিচালক মো. রফিকুল ইসলাম বাদশা, সহকারী পরিচালক মো. সামসুল আলম, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী, জাকসের উপজেলা সমন্বয়কারী গঙ্গেশ চন্দ্র রায় ও সহকারী সমন্বয়কারী মো. মুনসুর আলী।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মোহনা টেলিভিশনের সাংবাদিকসহ উপজেলার মোট ১৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *