সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ পরবর্তী সময়ে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, ইসলামী আন্দোলনসহ আটটি দলের মধ্যে আসন সমঝোতার কাজ চলছে। কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে- যেসব প্রার্থী রয়েছেন, তারা যেন মনোনয়নপত্র সংগ্রহ করেন। কোন জেলায় কে প্রার্থী হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে। খাগড়াছড়িতে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমি প্রার্থী থাকব। আর যদি জামায়াতে ইসলামী-কে দেওয়া হয়, তাহলে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করব।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইনের নেতৃত্বে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল জব্বার হাজী, সমন্বয়ক আল আমিন মুজাহিদীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়াও খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের জন্য এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ওয়াদুদ ভূইয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমিরন দেওয়ান, সোনা রতন চাকমা, ধর্ম জ্যোতি চাকমা ও লাব্রিচাই চাই মারমা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *