সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোর দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত শহীদ কর্পোরাল মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেল চারটার দিকে লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

জানাজার আগে লালপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন-এর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা শহীদ মাসুদ রানাকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় এলাকাবাসীসহ হাজারো মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এর আগে দুপুরে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগে মাসুদ রানার মরদেহ আনা হয়। পরে সেখান থেকে তাকে গ্রামের বাড়িতে নেওয়া হলে স্বজন ও শোকাহত জনতার আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের মরদেহ শেষবারের মতো দেখতে শত শত মানুষ ভিড় করেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে কর্পোরাল মাসুদ রানা প্রাণ হারান। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে নেমে আসে গভীর শোকের ছায়া।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *