শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার তালা থানায় কর্মরত এসআই (নি.) মো. আমিরুজ্জামান মোল্লা ব্যক্তিগত কর্মদক্ষতা মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে গৌরব অর্জন করেছেন। নভেম্বর ২০২৫ মাসের মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে তিনি জেলা পুলিশ সুপারের পুরস্কার লাভ করেন।
রোববার (২১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল-এর হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়েছে বলে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

