সর্বশেষ :
20 Oct 2026, Tue

প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানালেন সহকারী শিক্ষকগণ

প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানালেন সহকারী শিক্ষকগণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-এ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন মো. জুলফিকার আলী। বৃহস্পতিবার সকালে তিনি বিদ্যালয়ে উপস্থিত হলে সিনিয়র ও জুনিয়র শিক্ষকবৃন্দ এবং কর্মচারীরা তাকে প্রধান শিক্ষকের কার্যালয়ে নিয়ে যান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জুলফিকার আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আখতারুল আলম, নির্মল টুডু, মো. আব্দুল মোত্তালেব, মো. আনোয়ার হোসেন এবং সহকারী শিক্ষক মো. কামরুল হাসান, মো. আবু জারজিস সরদার, মো. মোত্তালেব আলমসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

মো. জুলফিকার আলী ১৯৬৮ সালে বগুড়া সদরে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করার পর বগুড়ার মহাস্থান মহী শাওয়ার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবনে তিনি পটুয়াখালী, বগুড়া, জয়পুরহাট ও শান্তাহার এলাকায় দীর্ঘদিন সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। অবশেষে গত ১৮ ডিসেম্বর তিনি পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২০২৭ সালের এপ্রিল মাসে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করবেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *