আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। রবিবার সকাল ৯টায় উপজেলার রাধানগর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলার কোকতাড়া বকুলতলা বধ্যভূমিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সকল বধ্যভূমিতে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে নিহত সাধারণ বাঙালিদের গণকবরে শায়িত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজ মো. রায়হান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।

