সর্বশেষ :
20 Oct 2026, Tue

চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ‘গীতার আলো ঘরে ঘরে জ্বালো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি সদরস্থ চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শ্রী শ্রী জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস) খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে চেলাছড়া পাড়ার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে এই শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাঙাল হালিয়া ওঙ্কারেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিদেহানন্দ মহারাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রীমৎ স্বামী বিদেহানন্দ মহারাজ বলেন, সনাতন ধর্ম শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। গীতা শ্রবণ ও নিয়মিত পাঠ করলে শরীর ও মন পবিত্র হয় এবং মনে প্রশান্তি আসে। গীতা পাঠের ফলে ব্যক্তি ও সন্তানরা বিনয়ী হয়ে ওঠে এবং খারাপ কাজ থেকে দূরে থাকে। ভগবান ব্যক্তি ও তার পরিবারকে সর্বদা বিপদ-আপদে সঠিক পথ দেখান। তাই স্বধর্ম রক্ষা ও নিজস্ব সংস্কৃতি লালনের জন্য সবাইকে নিয়মিত গীতা পাঠ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জ্যোগীশিস খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব অর্পণ বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় জেলা কমিটির আহ্বায়ক নীলিমা সেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিটলময় ত্রিপুরা, সাধারণ সম্পাদক নিতু ত্রিপুরা (ইউপি সদস্য) এবং জ্যোগীশিস জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সংগঠক পিন্টু বিকাশ ত্রিপুরা।

উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি অদুল কান্তি চৌধুরীর অর্থায়নে নির্মিত খাগড়াছড়ির সদরস্থ চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দিরটি সনাতন ধর্মের ভিত্তিতে গীতা ও নৈতিক শিক্ষা চর্চার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *