সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবি সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

পাঁচবিবি সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি, কালের বার্তা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৩ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে টহল জোরদার ও তল্লাশি চেকপোস্ট বসিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে।

গতকাল শুক্রবার বিকেল থেকে উপজেলার সীমান্তবর্তী সড়কের মোড়গুলোসহ গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করছেন। শনিবার দুপুরে উপজেলার নাকরগাছী এলাকার জয়পুরহাট–হিলি পাকা সড়কে চলাচলকারী যানবাহনে বিজিবির তল্লাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা যায়।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশে দেশ ও জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সীমান্তের বিভিন্ন পয়েন্ট ও জনগুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরও জানান, গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *