মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নাটোর-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলীর নেতৃত্বে নাটোর শহরে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের হরিশপুর বাইপাস এলাকা সহ শহরের বিভিন্ন সড়কের পাশে ঝুলানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অপসারণ করেন নেতৃবৃন্দ।
ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের সময় উপস্থিত ছিলেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

