আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির অদম্য নারীদের মাঝে বেগম রোকেয়া সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, থানার তদন্ত কর্মকর্তা মো. ইমায়েদুর আজাদী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হাই মাস্টার এবং প্রেসক্লাবের সভাপতি আজাদ আলীসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, এনজিও প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
পরে উপজেলার ৫ জন সফল অদম্য নারীকে রোকেয়া সম্মাননা প্রদান করেন অতিথিরা।

