সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহার পৌরসভা এলাকায় নতুন সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন

দোহার পৌরসভা এলাকায় নতুন সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন, কালের বার্তা

দোহার (দোহার): দোহার পৌরসভার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকার হাইমিয়া মসজিদ থেকে সেলিম ভূঁইয়ার বাড়ি পর্যন্ত (০৪ নং ওয়ার্ড) নতুন সড়ক নির্মাণ শেষে রাস্তাটির শুভ উদ্বোধন করা হয়েছে। ২২২ মিটার দীর্ঘ ও ১০ ফুট প্রস্থের এই সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ৯ লাখ ১০ হাজার ৪৬৯ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জাবির এন্টারপ্রাইজ’।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন দোহার পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী এম এম মামুনুর রশীদ, পৌর কর্মকর্তা বিউটি আক্তার, জামিল আহমেদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সড়ক নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং জনসাধারণের চলাচল আরও সহজতর হবে। উন্নয়নমূলক এই উদ্যোগের জন্য স্থানীয়রা পৌর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *