সর্বশেষ :
20 Oct 2026, Tue

আজ ৯ ডিসেম্বর গজারিয়া মুক্ত দিবস

৯-ডিসেম্বর-গজারিয়া-মুক্ত-দিবস-আজ

স্টাফ রিপোর্টার: আজ ৯ ডিসেম্বর ২০২৫, গজারিয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় পাক হানাদার বাহিনীর সঙ্গে মুখোমুখি ভয়াবহ যুদ্ধে শহিদ হন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এ. কে. এম. নজরুল ইসলাম কিরণ। বীরত্বগাঁথা এই যুদ্ধে নেতৃত্ব দিয়ে তিনি গজারিয়ার মুক্তির পথ সুগম করেন।

একই যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, আবুল কালাম আজাদ (আবুল খালাসী), মো. শাহ-আলম, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাহনেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ, বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিনসহ দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও গজারিয়ার অসংখ্য বীর মুক্তিযোদ্ধা। তাঁদের সম্মিলিত প্রতিরোধ ও বীরত্বের কাছে পরাজিত হয় পাক বাহিনী।

গজারিয়ার মুক্তি- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন ১৬ ডিসেম্বরের চূড়ান্ত বিজয় রক্তাক্ত লাল-সবুজের পতাকায় আজো আমাদের গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।

মুক্তিযুদ্ধের সকল শহিদ, বিশেষ করে শহিদ কমান্ডার নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *