বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সহযোগিতায় ৬ ডিসেম্বর শনিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে এ দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের আয়োজনে এবং পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ বক্তব্য রাখেন।
সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের দোয়া চান জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। তিনি উপস্থিত শিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মিল্টন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, মিজানুর রহমান নিক্সন, সদস্যসচিব রাজু আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা, সদস্যসচিব ইমরান সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিয়ান সরকার আরিফ, সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় প্রমুখ।
সমাবেশে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন হাইস্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৭ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

