সর্বশেষ :
20 Oct 2026, Tue

বৃদ্ধকে চাল পড়া খাইয়ে চোর ঘোষণা! শেষমেশ ১৮ লাখ টাকার দাবিতে হুমকি

বৃদ্ধকে চাল পড়া খাইয়ে চোর ঘোষণা! শেষমেশ ১৮ লাখ টাকার দাবিতে হুমকি

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুলছরি এলাকায় চাল পড়া দিয়ে চুরির অভিযোগ তুলে শেখ মুজিবুর রহমান নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার চায়না দুয়ারি ব্যবসায়ী রুহুল মোল্লার বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী মুজিবুর রহমান দোহার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে রুহুল মোল্লা মোবাইলে ফোন করে বৃদ্ধ শেখ মুজিবুরকে বাড়িতে ডেকে নেন এবং তাকে চাল পড়া খাওয়ান। পরে কোনো প্রমাণ ছাড়াই তাকে চোর বলে অভিযুক্ত করেন। এসময় মুজিবুর অভিযোগ অস্বীকার করলে তিনি তাকে মারধর করেন।

ভুক্তভোগী মুজিবুর রহমান বলেন, আমাকে ডেকে নিয়ে চাল পড়া খাওয়ানো হয়। কোনো প্রমাণ ছাড়াই আমাকে চোর বানিয়ে প্রথমে ৩ লাখ এবং পরে ১৮ লাখ টাকা দাবি করা হয়। তিনি আরও অভিযোগ করে বলেন, চাল পড়া খাওয়ানোর পর বলা হয়, আমি চোর হলে আখের রস খেলে মুখ দিয়ে রক্ত বের হবে। পরে আমাকে আখের রস খাওয়ানো হয়। কিছু না হওয়ায় আবারও আমাকে চোর বলা হয়। এখন টাকা দেওয়ার জন্য আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত রুহুল মোল্লা বলেন, আমি চায়না দুয়ারির ব্যবসা করি। ব্যাংক বন্ধ থাকায় শেখ মুজিবুরের কাছে আমি ১৮ লাখ টাকা গচ্ছিত রাখি। এখন তিনি আমার টাকার কথা অস্বীকার করছেন।” তবে তিনি চাল পড়া খাওয়ানোর বিষয়টি স্বীকার করেন।

ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই সাদিক হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *