সর্বশেষ :
19 Oct 2026, Mon

পানছড়ি উপজেলায় বিএনপিতে যোগ দিলেন দুই মুক্তিযোদ্ধাসহ অন্যান্য সংগঠনের শতাধিক নেতাকর্মী

পানছড়ি উপজেলায় বিএনপিতে যোগ দিলেন দুই মুক্তিযোদ্ধাসহ অন্যান্য সংগঠনের শতাধিক নেতাকর্মী, কালের বার্তা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিএনপিতে যোগদান করেছেন দুই মুক্তিযোদ্ধা, জাকের পার্টি, ইসলামী আন্দোলসহ অন্যান্য সংগঠনের শতাধিক নেতাকর্মী। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।

যোগদান অনুষ্ঠানে পানছড়ি উপজেলার দুই বীর মুক্তিযোদ্ধা, জাকের পার্টি, ইসলামী আন্দোলসহ অন্যান্য সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মীকে ধানের শীষ প্রতীক দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে যোগদানকারীরা জানান, তারা দীর্ঘদিন জাকের পার্টি, ইসলামী আন্দোল, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আজ তারা স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। তারা আরও বলেন, খাগড়াছড়ি জেলার উন্নয়নে ওয়াদুদ ভূঁইয়া অপরিহার্য। বিগত ১৭ বছর তারা বঞ্চিত ছিলেন, কিন্তু ওয়াদুদ ভূঁইয়ার দায়িত্বকালীন সময়ে পাহাড়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছিল। তাই নতুনভাবে রাজনৈতিক পথচলার উদ্দেশ্যে আজ তারা বিএনপিতে যোগদান করেছেন। অনুষ্ঠানে তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন এবং বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করছি। আজ আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন- এর জন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ও পানছড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *