আকতার হোসেন বকুল (জয়পুরহাট): বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও নির্বাচনী মতবিনিময় সভায় নেতাকর্মীদের সঙ্গে মেঝেতে বসেই মিলাদের খাবার খেলেন জয়পুরহাট-০১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
রবিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির আয়োজনে হেলাল মন্ডলের চাতালে এই দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে পৌরসভার ৯ ওয়ার্ডের নেতাকর্মীদের মতামত নেওয়া হয়- কি কি করণীয় এবং কোন কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত তা নিয়ে আলোচনা হয়।
পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তারফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা প্রভাষক মো. আহসান হাবিব, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক, মোহাম্মদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব মো. হাসানুজ্জামান রাব্বি, যুবদল নেতা নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান, রহিদুল ইসলাম, মো. সাব্বির হোসেন, প্রভাষক দুলাল হোসেন, উপজেলা মহিলা দলের সম্পাদিকা রাজিয়া সুলতানাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

