সর্বশেষ :
19 Oct 2026, Mon

বাগজানায় দেশনেত্রীর সুস্থতায় দোয়া মাহফিল

বাগজানায় দেশনেত্রীর সুস্থতায় দোয়া মাহফিল, কালের বার্তা

আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানায় বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলার বাগজানা বাসস্ট্যান্ডস্থ মনির উদ্দিন সুপার মার্কেটের সামনে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। ধরঞ্জী-বাগজানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলের শীর্ষ নেতা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. মামুন খানের সার্বিক তত্ত্বাবধানে মাহফিল পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আল-ইমরান মণ্ডল, বাগজানা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী সহকারী মো. আব্দুল খায়ের, সাবেক ব্যাংকার রফিকুল ইসলাম, বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাকিব হাসান, বাগজানা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোছা. আঙুরী বেগম, বাগজানা ইউনিয়ন যুবদল নেতা রাজিব হাসান, ধরঞ্জী ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলাম, নাজমুল ইসলাম, ছাত্রদল নেতা মাহবুব হোসেন, মো. সালমান, মো. নূরনবী ও আরও অনেকে।

বাগজানা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম দোয়া পরিচালনা করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *