সর্বশেষ :
19 Oct 2026, Mon

পঞ্চগড় সীমান্তে চার লাখ টাকা মূল্যের ৪টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি

পঞ্চগড় সীমান্তে চার লাখ টাকা মূল্যের ৪টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি, কালের বার্তা

পঞ্চগড়: পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতে জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের সীমান্তবর্তী লাহেরীপাড়া এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা গরুগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। বিষয়টি বিজিবির নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ বিজিবির অধীনস্থ ধামেরঘাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৭০/১-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে লাহেরীপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বোদা উপজেলার লাহেরীপাড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় চারটি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *