সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়ির প্রান্তিক এলাকায় সেনাবাহিনীর উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অনন্য দৃষ্টান্ত

খাগড়াছড়ির প্রান্তিক এলাকায় সেনাবাহিনীর উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অনন্য দৃষ্টান্ত, কালের বার্তা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম গ্রামগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মানবিক সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে পানছড়ি সাব জোনের টহলরত সেনা সদস্যরা স্থানীয় একটি মেলায় অংশ নিলে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মেলায় এক শিশুর হাতে সেনা কর্মকর্তার প্রতি ফুল উপহার দেওয়ার হৃদয়ছোঁয়া মুহূর্তটি স্থানীয়দের মনে গভীর সম্মান ও আস্থার প্রতিফলন ঘটায়। এতে আবারও প্রমাণ হয়— দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা রয়েছে।

খাগড়াছড়ি জোনের দিকনির্দেশনায় পানছড়ি সাব জোন দীর্ঘদিন ধরে এলাকায় যেসব উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে-

  • বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

  • শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও পাঠদান সহায়তা

  • যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ

  • পাড়া-মহল্লায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ

  • বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও জনসচেতনতা কার্যক্রম

  • দূরবর্তী গ্রামে ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান

এই সকল কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সাথে সুসম্পর্ক বজায় রেখে পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সেনাবাহিনী ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *