সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার প্রদর্শনী অনুষ্ঠিত

দোহারে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার প্রদর্শনী অনুষ্ঠিত, কালের বার্তা

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা। বুধবার (২৬ নভেম্বর) উপজেলার জয়পাড়া হাইস্কুল সংলগ্ন বড় মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলাকে কেন্দ্র করে স্থানীয় খামারি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দোহার পৌরসভার প্রশাসক মো. মাঈদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামীম হোসেন।

মেলায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পশু-পাখি পালনকারী খামারি ও স্থানীয় উদ্যোক্তারা তাদের স্টল সাজিয়ে বসেন। বিভিন্ন উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, বিড়াল, কুকুর, হাঁস, মুরগি এবং শৌখিন পাখির কলকাকলিতে মেলার পরিবেশ হয়ে ওঠে আনন্দমুখর।

প্রধান অতিথি মো. মাঈদুল ইসলাম মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। তিনি খামারি ও উদ্যোক্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও পরামর্শ প্রদান করেন। স্টল পরিদর্শন শেষে প্রাণিসম্পদ উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মেলায় স্থানীয় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজনে উপজেলাবাসী অত্যন্ত আনন্দিত। স্থানীয়রা জানান, এ ধরণের মেলা খামারিদের উৎসাহিত করতে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *