সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত, কালের বার্তা

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক। রোববার (২৩ নভেম্বর) বিকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত-কে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।

পরে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত সাংবাদিকদের কাছে খাগড়াছড়ি জেলার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকরা পর্যটন নগরী পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়নের সম্ভাবনা, পর্যটনের চিত্র, পাহাড়ের প্রকৃতি রক্ষার জন্য বিভিন্ন পরামর্শসহ শহরের রাস্তাঘাট দখলমুক্ত করা, শহরের নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের পরামর্শগুলো শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *