সর্বশেষ :
19 Oct 2026, Mon

বাগজানা ইউনিয়ন বিএনপি’র নির্বাচনী মতবিনিময় সভা

বাগজানা ইউনিয়ন বিএনপি'র নির্বাচনী মতবিনিময় সভা, কালের বার্তা

আকতার হোসেন বকুল (জয়পুরহাট): আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তঘেঁষা বাগজানা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বাগজানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

বাগজানায় অবস্থিত চেয়ারম্যান নাজমুল হকের ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘মেসার্স নাজমুল পোল্ট্রি হ্যাচারি’তে নির্বাচনী মতবিনিময় সভাটি বাগজানা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ‘রাজু মাস্টারের’ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল লতিফ মন্ডল, যুগ্ম-সম্পাদক মো. রেজাউল করিম বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা।

এসময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন রানা, সম্পাদক মো. আনিছুর রহমান, ২ নং ওয়ার্ডের সম্পাদক মো. দবির হোসেন, ৩ নং ওয়ার্ডের সম্পাদক মো. সাইদুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, (সাধারণ সম্পাদক) সাখাওয়াত হোসেন, ৫ নং ওয়ার্ডের (সভাপতি) নূর ইসলাম, সম্পাদক মোস্তাক আহমেদ, ৬ নং ওয়ার্ডের সভাপতি কাউছার মাষ্টার, সম্পাদক সেকেন্দার, ৭ নং ওয়ার্ডের (সভাপতি) রফিকুল মাষ্টার, সম্পাদক আব্দুল হান্নান, ৮ নং ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক সাখাওয়াত হোসেন, ৯ নং ওয়ার্ডের সভাপতি অহেদ খান, সম্পাদক আনোয়ার হোসেন বাবু, উপজেলা মহিলা দলের সম্পাদিকা রাজিয়া সুলতানা মেম্বার, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু কাশেম, ইউনিয়ন যুবদল নেতা মো. হযরত আলী ও সাদ্দাম হোসেনসহ অনেকেই।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *