সর্বশেষ :
19 Oct 2026, Mon

বিএনপিতে যোগ দিলেন গুইমারা উপজেলার জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ২০ নেতাকর্মী

বিএনপিতে যোগ দিলেন গুইমারা উপজেলার জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ২০ নেতাকর্মী, কালের বার্তা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিএনপি’তে যোগদান করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ২০ জন নেতাকর্মী। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনের বৈঠক ও সম্মেলন কক্ষে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গুইমারা উপজেলার জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

যোগদান অনুষ্ঠানে গুইমারা উপজেলা ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন এর প্রচার সম্পাদক রবিউল ইসলাম ও জামায়াত সদস্য কালাম উদ্দিনের নেতৃত্বে ২০ জন কর্মী বিএনপি’তে যোগদান করেন। এতে জামায়াতে ইসলামী সদস্য ছিলেন ১৪ জন ও ছাত্রশিবিরের সদস্য ছিলেন ৬ জন।

অনুষ্ঠানে যোগদানকারীরা জানান, তাঁরা দীর্ঘদিন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আজকে স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি’তে যোগদান করেছেন। নতুনভাবে রাজনৈতিক পথচলায় তাঁরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলের জন্য কাজ করছি। আজকে আপনারা স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *