উত্তম কুমার সাহা (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হলো ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন এ কর্মসূচিতে নেতৃত্ব দেন।
শনিবার (২২ নভেম্বর) বিকালে গোবিন্দগঞ্জের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, উন্নয়নের আলোকবর্তিকা হিসেবে পরিচিত মরহুম আব্দুল মোত্তালিব আকন্দের সন্তান লিংকন ধানের শীষে ভোট প্রার্থনা করে গোলাপবাগ বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি লিফলেট বিতরণ করে এলাকার সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
গণসংযোগের সময় বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির দপ্তরের চলতি দায়িত্বে সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু।
আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, মোকাদ্দেম হোসেন সজল, সাহাবুল আলম মোল্লা মিতু, তরিকুল ইসলাম চঞ্চল, কাজী আশরাফুল আলম; ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। পৌর যুবদলের আহ্বায়ক মইনুদ্দিন লিপন, সাবেক সদস্য সচিব বিপ্লব মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহ আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মতলেব সরদার, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল-আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

