সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে মাজার কমিটির দায়িত্ব গ্রহণ

পাঁচবিবিতে মাজার কমিটির দায়িত্ব গ্রহণ, কালের বার্তা

আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি পাকা রাস্তার পাশে অবস্থিত নাকুরগাছী পীরপাল বুড়াবিবি দরগা ওয়াক্ফ এস্টেট (মাজার দারুস সুন্নাহ হাফেজিয়া কওমী মাদ্রাসা লিল্লাহ্ বোর্ডিং ও এতিমখানা) পরিচালনার নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে উক্ত প্রতিষ্ঠানে এক আলোচনা সভার মধ্যদিয়ে আগের অ্যাডহক কমিটির আহ্বায়ক মাওলানা আখেরুজ্জামান নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন। একই সময় তিনি তার দায়িত্বের ১৬ মাসের আয়-ব্যয়ের হিসাবও বুঝিয়ে দেন।

গত সেপ্টেম্বর/২৫ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সহকারি প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত স্মারক নং-৫৭ পত্রে প্রতিষ্ঠানটি আগামী ৩ বছর পরিচালনায় ১৩ সদস্যের কমিটি অনুমোদন দেয়।

নতুন কমিটির সভাপতি আব্দুল মোতালেব মণ্ডল, সহ-সভাপতি শামসুজ্জামান, সেক্রেটারি রবিউল ইসলাম, সহ-সেক্রেটারি আব্দুর রশিদ ও কোষাধ্যক্ষ মীর শহিদ আকন্দ সহ ৮ জন সাধারণ সদস্য রয়েছেন।

নতুন সভাপতি মোতালেব বলেন, সকলের সহযোগিতায় ঐতিহাসিক এই মাজার শরীফ ও মাদ্রাসাটির উন্নয়নে কাজ করব। তিনি আরও বলেন, গত ২০২১ সালে ধর্ম মন্ত্রণালয় আমাকে সভাপতি হিসাবে দায়িত্ব দিলেও এলাকার সাবেক এমপি দায়িত্ব পালন করতে দেননি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *