সর্বশেষ :
20 Oct 2026, Tue

গোবিন্দগঞ্জের পান্থাপাড়ায় মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১

গোবিন্দগঞ্জের পান্থাপাড়ায় মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, কালের বার্তা

উত্তম কুমার সাহা (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সাপমারা ইউনিয়নের সিন্টাজুরি (রামপুরা) গ্রামের মৃত দুলা মণ্ডলের প্রতিবন্ধী ছেলে আলিম (৩৮)।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাসপাতাল সূত্রে জানা যায়, কামারদহ ইউপির মধ্য মাস্তা গ্রামের গুরুতর আহত খলিল (৩০) ও রানা (৩০)-কে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ায় রেফার্ড করা হয়। খলিল ওই গ্রামের ইদ্রিস আলীর (টাবলু) ছেলে।

এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা / গোবিন্দগঞ্জ থানার পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ৩ জন আরোহীসহ একটি মোটরসাইকেল দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হয়ে পান্থাপাড়া মসজিদ ও এতিমখানায় যাওয়ার পথে পথচারী প্রতিবন্ধী আলিমকে ধাক্কা দেয়। তারা উভয়েই ছিটকে পড়েন এবং পিছনে থাকা অজ্ঞাত একটি যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলিম। আহত মোটরসাইকেল আরোহীদের হাসপাতালে পাঠানো হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *