সর্বশেষ :
19 Oct 2026, Mon

নবাবগঞ্জে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের গণসংযোগ

নবাবগঞ্জে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের গণসংযোগ, কালের বার্তা

নবাবগঞ্জ (ঢাকা): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। হাফেজ মাওলানা নুরুল ইসলাম তাঁর নির্বাচনী এলাকা জুড়ে ব্যাপক গণসংযোগের অংশ হিসেবে নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নে এই গণসংযোগ করেন।

এই গণসংযোগে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, কৃষক, যুবক ও প্রবীণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং জনগণের নানা ধরনের সমস্যা শোনেন ও সমাধানের আশ্বাস দেন।

গণসংযোগ শেষে হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগণের সব ধরনের অধিকার বুঝিয়ে দেওয়া হবে। সবাই সবার ন্যায্য অধিকার পাবে।

তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও ভোটাধিকারের মাধ্যমে তারা কেবল ক্ষমতা পরিবর্তন নয়, বরং সমাজের মৌলিক পরিবর্তন আনতে চান যেখানে দুর্নীতি থাকবে না এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।

গণসংযোগকালে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন দোকানে ও বাজারের অলিতে গলিতে হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন এবং হাতপাখা মার্কায় ভোট ও সমর্থন চান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ থানা শাখার নেতাকর্মীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *