সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় সড়কে পিকআপ গাড়ি উল্টে চালকের মৃত্যু

লামায় সড়কে পিকআপ গাড়ি উল্টে চালকের মৃত্যু, কালের বার্তা

বেলাল আহমদ (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় একটি পিকআপ গাড়ি উল্টে মোস্তফা কামাল নামের এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে উপজেলার লামা-ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গাড়ি চালক মোস্তফা কামাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা পাড়ার বাসিন্দা সিরাজুল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মুরগির খাদ্য বোঝাই করে ফ্রেশ কোম্পানির একটি গাড়ি (ঢাকা মেট্রো ড ১৪-৭৬২৬) চকরিয়া উপজেলা থেকে লামা উপজেলায় যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দুর্ঘটনায় পতিত গাড়ি থেকে চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক চালক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *