সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, কালের বার্তা

মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকদের নিয়ে গঠিত ‘কুলিয়ারচর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

১৫ নভেম্বর শনিবার বিকালে ভৈরব-কুলিয়ারচর সংযোগ আলহাজ্ব জিল্লুর রহমান সেতুর মানিকদি সীমান্তে জমজম কফি হাউজে এক আলোচনা সভায় উপজেলার সকল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষের সর্বসম্মতিক্রমে গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম-কে সভাপতি ও পপুলার মেডিকেল সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক নিহার রঞ্জন দাসকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

এসময় গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল, পপুলার মেডিকেল সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, কুলিয়ারচর জেনারেল হাসপাতাল, আল-রাজ্জাক ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিক সেন্টার, তাসিন ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, জেপিএস ডায়াগনস্টিক সেন্টার, রায়হান মেডিকেল হল, অলিভ ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ কেয়ার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এর পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *