সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে হেলথ্ অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে হেলথ্ অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, কালের বার্তা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ‘আমার স্বাস্থ্য আমার অধিকার। স্বাস্থ্য সেবায় সমতা চাই, মানবিক বিশ্ব গড়তে চাই’ এই স্লোগানটি সামনে রেখে খাগড়াছড়িতে হেলথ্ অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের আয়োজনে বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় হেলথ্ অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হেলথ্ অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতায় জেলার ১৩ টি বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতা পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম ও হেলথ্ অলিম্পিয়াড কুইজ আয়োজক কমিটির আহ্বায়ক মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ ছাবের।

এসময় তিনি, বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় এত সুন্দর একটি আয়োজনের জন্য জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং আশা ব্যক্ত করেন যে, জেলায় স্বাস্থ্য সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে আজকের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অবগত হবে। পাশাপাশি তারা পরিবার ও সহপাঠীদেরও সচেতন করবে। এতে সমাজের সাধারণ জনমনে স্বাস্থ্য সচেতনতা ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সাধন কুমার চাকমা উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, আজকের এই কর্মসূচির মাধ্যমে পার্বত্য জেলা খাগড়াছড়ির শিক্ষার্থীরা স্বাস্থ্য সম্পর্কে অবগত হবে। কারণ শরীর সুস্থ থাকলে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোনিবেশ সহ সমাজের কল্যাণে সকল কাজে আজকের শিশুরা আগামীতে অবদান রাখতে পারবে। কথায় আছে “স্বাস্থ্যই সকল সুখের মূল।

অনুষ্ঠানে বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ফোকাল পারসন বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফারুক আবদুল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *