ঢাকা: ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক এক বিশেষ অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিণ), ঢাকা জেলা)-এর নেতৃত্বে একটি চৌকস দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০.১০ ঘটিকা হতে ১০.৪৫ ঘটিকা পর্যন্ত এই অভিযান চলে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মো. বিজয় ব্যাপারী (২৬) পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-রেহেনা বেগম। (ভাসমান), বর্তমান সাং-চুনকুটিয়া শুভাঢ্যা, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা। তাঁর কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ও মো. জুয়েল হোসেন (৩১) পিতা-মৃত আজগর আলী, সাং-আগানগর, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, বর্তমান সাং-আমবাগিচা খালপাড় (হাজী মিজান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা। তাঁর কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-৩৭, তারিখ-১৬/১১/২০২৫ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১৯(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

