সর্বশেষ :
19 Oct 2026, Mon

নবাবগঞ্জে জামায়াত নেতার পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার ক্ষতি

নবাবগঞ্জে জামায়াত নেতার পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার ক্ষতি, কালের বার্তা

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নে বিষ প্রয়োগ করে এক জামায়াত নেতার মাছের পুকুরের সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগী মো. রকিবুল ইসলামের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) উপজেলার চুরাইন ইউনিয়নের সোনাতলা বিল এলাকায় প্রায় ৭ বিঘা জমির উপর অবস্থিত শতবর্ষী পুকুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. রকিবুল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামীর নবাবগঞ্জ উপজেলার যুববিভাগের আগলা, গালিমপুর ও চুড়াইন ইউনিয়নের সভাপতি। তিনি সোনাতলা গ্রামের মাওলানা মতিউর রহমানের ছেলে।

মো. রকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, পুকুরটিতে বিষ প্রয়োগ করায় প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। তিনি অংশীদার ভিত্তিতে মাছ চাষ করছিলেন এবং এটি তাঁর ‘দুই বছরের স্বপ্ন’ ছিল।

ভুক্তভোগী মো. রকিবুল ইসলাম আরও জানান, দুপুরের দিকে পুকুরে এসে দেখি মাছ মরে ভেসে উঠছে। যারা ঘটনাটি ঘটিয়েছে, তারা অবশ্যই সুপরিকল্পিতভাবে করেছে। আমার দুই বছরের স্বপ্ন শেষ করে দিয়েছে। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *