সর্বশেষ :
19 Oct 2026, Mon

২৫তম জাতীয় নারী ভলিবলে পুলিশ দল চ্যাম্পিয়ন: অভিনন্দন জানালেন ঢাকা জেলার এসপি

২৫তম জাতীয় নারী ভলিবলে পুলিশ দল চ্যাম্পিয়ন: অভিনন্দন জানালেন ঢাকা জেলার এসপি, কালের বার্তা

ঢাকা: ২৫তম জাতীয় নারী ভলিবল প্রতিযোগিতা-২০২৫ এ বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন হওয়ায় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান, পিপিএম মহোদয় দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

গত ৩০ জুন ২০২৫ খ্রিষ্টাব্দে গুলিস্তানের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দল মুখোমুখি হয় শক্তিশালী বাংলাদেশ আনসার নারী ভলিবল দলের।

খেলায় বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দল তাদের অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ আনসার নারী ভলিবল দলকে ৩-০ সেটে সরাসরি পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই কৃতিত্বের জন্য ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মো. আনিসুজ্জামান, পিপিএম মহোদয় বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দলকে আন্তরিক অভিনন্দন জানান।

শুভেচ্ছা জ্ঞাপনের সময় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *