সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা সভা ও কমিটি পুনর্গঠন

খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা সভা ও কমিটি পুনর্গঠন, কালের বার্তা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলোচনা সভা ও কমিটি পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদরস্থ চেঙ্গী স্কোয়ারের ফোর পয়েন্টস রেস্টুরেন্টে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি’র আয়োজনে এবং বাংলাদেশ হেল্থ ওয়াচ-এর সহযোগিতায় অংশীজনদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ হেল্থ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ফোকাল পারসন বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় এবং খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজ উন্নয়ন কর্মী ও বিশিষ্ট লেখক অংসুই মারমা, খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি অংপ্রু মারমা, সদস্যসচিব মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক ইউসুফ আদনান।

এ সময় বক্তারা পার্বত্য জেলা খাগড়াছড়ির স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও সমাধানের করণীয় দিকনির্দেশনা নিয়ে মতামত তুলে ধরেন। জেলা সদরের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছে কি না এবং জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কী কী বিষয়ে গুরুত্ব দিতে হবে- সেসব বিষয় নিয়ে আলোচনা করে কমিটির সদস্যদের নিয়ে পুনর্গঠন করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *