সর্বশেষ :
19 Oct 2026, Mon

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বেড়ে সাড়ে ৪ মাস , ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বেড়ে সাড়ে ৪ মাস , ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ, কালের বার্তা

ঢাকা, ১১ নভেম্বর: সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তাদের তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাগণসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও সাড়ে চার মাস বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এই প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১২ নভেম্বর থেকে শুরু করে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সারা দেশে এই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পটপরিবর্তনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের ৩০ সেপ্টেম্বর তারিখে প্রথমবার দুই মাসের জন্য এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল। পরবর্তীতে ধাপে ধাপে এর মেয়াদ বাড়ানো হয়। এটি সর্বশেষ চার মাস মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮’-এর গুরুত্বপূর্ণ বেশ কিছু ধারার অধীনে অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন। ধারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২।

এই পদক্ষেপটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং নির্বাহী ক্ষমতা প্রয়োগে সামরিক ও আধা-সামরিক কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *