সর্বশেষ :
20 Oct 2026, Tue

চকবাজারে র‌্যাবের অভিযানে ৩.৫ লক্ষ টাকা জরিমানা, নিষিদ্ধ পলিথিন জব্দ ও দোকান সিলগালা

চকবাজারে র‌্যাবের অভিযানে ৩.৫ লক্ষ টাকা জরিমানা, নিষিদ্ধ পলিথিন জব্দ ও দোকান সিলগালা, কালের বার্তা

ঢাকা: রাজধানী ঢাকার চকবাজার এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। এ সময় তিন প্রতিষ্ঠানকে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং পরিবেশ অধিদপ্তর এবং আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব মো. আবু হাসান ও র‍্যাব-১০-এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার চকবাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন, নিষিদ্ধ পলিথিন বিক্রির প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়, মো: জসিম’কে ১,৫০,০০০/- টাকা, মো: আলামিন’কে ১,০০,০০০/– টাকা ও বাবুল’কে ১,০০,০০০/– টাকা। মোট ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দসহ প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন বিক্রির মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট করে মানুষের বসবাসের অনুপযোগী করে তুলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *