সর্বশেষ :
20 Oct 2026, Tue

স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে না পারায় অভিমানে গলায় ফাঁস

স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে না পারায় অভিমানে গলায় ফাঁস, কালের বার্তা

বেলাল আহমদ (বান্দরবান): বান্দরবানের লামায় গলায় ফাঁস দিয়ে অংচাইং মার্মা (২৫) নামে একজন আত্মহত্যা করেছেন। লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চাম্পাতলী মার্মা পাড়া এলাকায় গতরাতে নিজের বাড়িতে আত্মহত্যা করেন অংচাইং মার্মা। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খবর পেয়ে লামা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, গত মাস দুয়েক আগে অংচাইং মার্মার স্ত্রী ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান। অনেক চেষ্টা করেও স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে না পারায়, অভিমানে তিনি গলায় ফাঁস দেন। তিনি চাম্পাতলী মার্মা পাড়া এলাকার ক্যওহ্লাচিং মার্মার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *