সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, কালের বার্তা

কুষ্টিয়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-এর জন্য কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীদের মতামত ও দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এই প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়ার ৪টি আসনের মধ্যে মনোনয়ন পেলেন যারা:

  • কুষ্টিয়া ১ (আসন-৭৫, দৌলতপুর): দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
  • কুষ্টিয়া ২ (আসন-৭৬, মিরপুর-ভেড়ামারা): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
  • কুষ্টিয়া ৩ (আসন-৭৭, কুষ্টিয়া সদর): কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
  • কুষ্টিয়া ৪ (আসন-৭৮, কুমারখালী-খোকসা): বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *