সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাদ্যবান্ধব ডিলারকে মারধর! তালায় ছাত্রলীগের কর্মীরা গ্রেফতার

খাদ্যবান্ধব ডিলারকে মারধর! তালায় ছাত্রলীগের কর্মীরা গ্রেফতার, কালের বার্তা

তালা (সাতক্ষীরা): তালা উপজেলার কুমিরা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে মারধর, দাড়ি টেনে ছিঁড়ে ফেলা, নগদ টাকা ছিনতাই ও দোকানে ভাঙচুরের অভিযোগে আশরাফুজ্জামান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে কুমিরা এলাকার নূর ইসলাম গাজী-এর ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী।

সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পাটকেলঘাটা থানা পুলিশ।

এলাকাবাসী জানান, আশরাফুজ্জামান এর আগেও ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কুমিরা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার শেখ হাফিজুর রহমান জানান, গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত তার প্রতিষ্ঠান ‘মেসার্স শেখ ট্রেডার্স’-এ চাল বিতরণ চলছিল। এ সময় আশরাফুজ্জামান একটি ভুয়া কার্ড দেখিয়ে চাল নিতে চাইলে কার্ডে চেয়ারম্যান ও মেম্বারের স্বাক্ষর না থাকায় তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

এতে ক্ষুব্ধ হয়ে আশরাফুজ্জামান প্রথমে হাফিজুর রহমানকে এলোপাতাড়ি মারধর করেন, মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে দোকানের চেয়ার-টেবিল ভাঙচুর করে ড্রয়ারে থাকা চাল বিক্রির নগদ ৩০ হাজার ৫০০ টাকা নিয়ে যান।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ৩ নভেম্বর গভীর রাতে আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *