সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামা কেন্দ্রীয় হেফজখানার ৩২ ছাত্রকে পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লামা কেন্দ্রীয় হেফজখানার ৩২ ছাত্রকে পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, কালের বার্তা

বেলাল আহমদ (বান্দরবান): বান্দরবানের লামা কেন্দ্রীয় হেফজখানার নবীন-প্রবীণ হাফেজদেরকে পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা নভেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে লামা কেন্দ্রীয় হেফজখানা পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মো. মঈন উদ্দিন।

লামা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহীম সাদেকি এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, লামা থানা অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন।

লামা উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চকোরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবু তাহের, বিশেষ বক্তা ছিলেন চকোরিয়া বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা কারী নুর সুলতান, চকোরিয়া বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদরাসার শিক্ষা সচিব হযরত মাওলানা মোজাহের আহমদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লামা কেন্দ্রীয় হেফজখানার প্রতিষ্ঠাতা লামা কোর্ট মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা শহিদুল হক টেকনাফ, লামা ফাজিল মাদরাসার শিক্ষক ফরেস্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, লামা কোর্ট মসজিদের সাবেক মুয়াজ্জিন, হেফজখানার শিক্ষক হাফেজ মোহাম্মদ হোসাইন।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন লামা কেন্দ্রীয় হেফজখানার প্রাক্তন ছাত্র হাফেজ বাসিত খান সাঈদী। দোয়া মাহফিল ও আলোচনা শেষে অতিথিরা হেফজখানার ৩২ জন ছাত্রকে পাগড়ী পরিধান করিয়ে দেন। অনুষ্ঠানে অতিথি ও প্রতিষ্ঠানের নবীন-প্রবীণ হাফেজদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে বক্তারা মহাপবিত্র আল কুরআন মুখস্তকারী হাফেজদের মর্যাদা, আসমানী কিতাবসমূহের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন এর তাৎপর্য ব্যাখ্যা করেন।


By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *