সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুলিয়ারচরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলার ১০টি সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ মুছা, সাংবাদিক মুহাম্মদ শাহ্ আলম, মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মোহাম্মদ আরীফুল ইসলাম, ফারজানা আক্তার ও মো. সবুজ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সমবায় সমিতিগুলোর সভাপতি ও সম্পাদকবৃন্দ:

  • পল্লীবন্ধু শ্রমজীবী সমবায় সমিতি লি.
  • শিশির সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.
  • আমাদের সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.
  • শাপলা বহুমুখী সমবায় সমিতি লি.
  • কুলিয়ারচর মাল্টিপারপাস কো. অপা. সো. লি.
  • পল্লীবন্ধন শ্রমজীবী সমবায় সমিতি লি.
  • কুলিয়ারচর আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.
  • বস্ত্র উৎপাদনমুখী সমবায় সমিতি লি.
  • অগ্রণী শ্রমজীবী সমবায় সমিতি লি.
  • গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *