সর্বশেষ :
19 Oct 2026, Mon

তালায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত, কালের বার্তা

শফিকুল ইসলাম (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সমবায় পরিদর্শক রমেন্দু বাছাড়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।

বক্তব্য রাখেন তালা থানা (ওসি তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, বিশিষ্ট সমবায়ী ও সাংবাদিক গাজী জাহিদুর রহমান, মুসলিমা খাতুন ও মুসফিকুজ্জামান ইমন।

অনুষ্ঠানে উপজেলায় সরকারি রাজস্ব প্রদানে সর্বোচ্চ অবদানের জন্য ১টি কেন্দ্রীয় সমিতি ও ১০টি প্রাথমিক সমিতিকে পুরস্কার প্রদান করা হয়।

এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকারের নেতৃত্বে উপজেলায় কর্মরত সকল সমবায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *